গাজীপুরে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়হর নতুন বাজার এলাকায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে গতকাল বুধবার দুপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়।এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বনমালা রোডের সংযোগস্থলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাকের চাপায় দুই রিকশারোহী নিহত হন। আহত হন রিকশাচালক। নিহত ব্যক্তিরা হলেন কাপাসিয়ার বামনখোলা গ্রামের আসাদুজ্জামান সিকদার (৭০) ও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গবরখোলা এলাকার আবদুল খালেক (৩২) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ওসমান নাটোয়াপাড়া এলাকার ইমান আলী (৩৫)। খালেক ও ইমান টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় রুবেলের তেলের কারখানায় চাকরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাপাসিয়ার বামনখোলা গ্রামের আসাদুজ্জামান সিকদার (৭০) ও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) গতকাল আমরাইদ এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকে করে ফিরছিলেন। পথে বড়হর নতুন বাজার এলাকায় সাথী পরিবহনের একটি বাসের (গাজীপুর-জ-১১-০০৩৫) সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামান ও তাঁর স্ত্রী নিহত হন। আহত হন পাঁচজন। এর মধ্যে ইজিবাইকের চালক মো. রাজিবকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইয়াসিনসহ (১৬) অন্যদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুপুর আড়াইটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান বলেন, পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।টঙ্গী থানার এসআই মো. মামুন মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তেলের কারখানায় কাজ সেরে খালেক, ইমান আলী ও পারভেজ রিকশায় করে হোসেন মার্কেট এলাকার বাসায় ফিরছিলেন। পথে বনমালা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খালিদ ও ইমান আলীর মৃত্যু হয়। আহত হন পারভেজ ও অজ্ঞাতনামা রিকশাচালক। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।