গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নারীর মৃত্যু, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার পোড়াবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক খ্রিষ্টান নারীর মৃত্যু ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।নিহত নারীর নাম মারিগন সালবেস (৬৫)। তিনি ঢাকার তেজগাঁও এলাকার সেলাস্টিনগন সালবেসের স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আড়ংয়ের কয়েকজন কর্মকর্তা তাঁদের পরিবার নিয়ে গাজীপুরের শালনা এলাকার তেপান্তর রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন। এ সময় গতকাল সকাল ১০টার দিকে মাইক্রোবাসটি গাজীপুর সদর উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারিগন সালবেস নিহত হন এবং কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।