গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল সোমবার বিকেলে বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম হুমায়ুন (৩০)। বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে হুমায়ুন কোনাবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালিয়াকৈরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ হুমায়ুনের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে।