গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গতকাল শুক্রবার বাসের সঙ্গে একটি পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চারজন আহত হয়।নিহত শারমিন আক্তার (২৯) ঢাকার গুলশান-২ এলাকার মারুফ হাসানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি পাজেরো জিপের সঙ্গে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো জিপের যাত্রী শারমিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন জিপের অপর চার যাত্রী। তাঁরা হলেন রাশেদ হাসান, গুলশান আরা, সেলিনা পারভীন ও মঞ্জুরুল হক। তাঁদের প্রথমে গাজীপুর সদর হাসপাতাল, পরে ঢাকার হাসপাতালে পাঠানো হয়।