গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি সড়কের মাস্টারবাড়ি এলাকায় গতকাল শনিবার ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভীমবাজারের বাউপাড়া এলাকার সুখেন চন্দ্র বর্মণের ছেলে শ্যামল চন্দ্র বর্মণ (২১) ও পাশের বাহাদুরপুর এলাকার আব্বাস মুন্সির ছেলে জামান হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বন্ধু জামান ও শ্যামল ভীমবাজার এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে মাস্টারবাড়ি এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তাঁরা মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।