গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে গত রোববার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার রাতে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ যাচ্ছিল। দিবাগত রাত দুইটার দিকে বাসটি জিরানী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের ওপর উঠিয়ে দেন। এতে বাসটি উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসের সুপারভাইজার সাইদুল ইসলাম ও বাসচালকের সহযোগী আইনুল ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।