গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান ওই নারীকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।