গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া সাতটার দিকে ওই এলাকায় ঢাকাগামী চলাচল পরিবহনের একটি বাস যাত্রী ওঠানো-নামানোর জন্য থেমে ছিল। এ সময় পেছন থেকে বলাকা সার্ভিসের একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। একই সময়ে ওই স্থানে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাশ কাটাতে গিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর (২৫) মৃত্যু হয়। এ ছাড়া বাসের যাত্রী ও পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়।