গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর শহরের মিরেরবাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন।
আজ রোববার সকাল সোয়া আটটার দিকে ঢাকা-বাইপাস সড়কে নাগদা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুভাষ রবিদাস (৪০) ও মালতী রানী (৪১)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত চারজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।