গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার এসসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে।
শ্রীপুর-মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাছ ও তরকারিবোঝাই একটি পিকআপ ভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসসি বাজার এলাকায় একটি ট্রাকের পেছনের দিকে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের ভ্যানের চালক ও দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে দুই ব্যবসায়ী।
পুলিশ জানায়, আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিনজনের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।