গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এদিকে কালিয়াকৈর উপজেলার খাড়জোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাভারের আশুলিয়া থানার মাইজাল এলাকার মো. আসর উদ্দিন (৫০) ও তাঁর ছেলে নূরুল ইসলাম (১৮) এবং জামালপুরের মেলান্দহের আটবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফা (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে নূরুল ইসলাম তাঁর বাবা আসর উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলযোগে নবীনগরের দিকে যাচ্ছিলেন। তাঁরা চক্রবর্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। এ সময় এলাকাবাসী বাসটি আটক করে ও সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।