গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে তুলা মিয়া (২৫) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরোহী রজব আলী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুলা মিয়া ও রজব আলী গতকাল বিকেলে কালিয়াকৈর থেকে সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। সাড়ে পাঁচটার দিকে চন্দ্রা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুলা মিয়ার মৃত্যু হয়। মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন মোটরসাইকেলের আরোহী রজব। এলাকাবাসী রজবকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।