গাজীপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী নতুনবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক রিকশাভ্যানচালক নিহত্র হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাইদুল রহমান (২৮)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিসমত সর্বনন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। ্রপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক কোনাবাড়ীর নতুনবাজার এলাকায় সড়ক অতিক্রম করার সময় টাঙ্গাইলগামী একটি রডভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৩৬৫৭) তাঁকে চাপা দিলে গুরুত্বর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় স্থানীয় জনতা ট্রাকচালক জামাল উদ্দিন ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভ্যানচালক সাইদুল রহমান কোনাবাড়ী এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থেক্রেভ্যান চালাতেন। খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।