গাজীপুরে সড়কে তরুণের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল এক তরুণের লাশ পাওয়া গেছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আরিফ খান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ওই তরুণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসীর বরাত দিয়ে এসআই বলেন, ভোরে একটি ট্রাক তরুণকে চাপা দিয়ে পালিয়ে যায়।