গাজীপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনার মামলায় একজনের ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একে এম এনামুল হক এ রায় দেন। এ সময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, গাজীপুরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার বাসিন্দা মো. রমজান। রায় ঘোষণার সময় রমজান আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে নুরুল ইসলাম টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় যান। তখন পূর্ব শত্রুতার জেরে তাঁকে ছুরিকাঘাত করেন রমজান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রমজান দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ছোরাসহ আটক করে পুলিশে দেয়। ওই দিনই রমজানের বিরুদ্ধে টঙ্গী থানায় হত্যা মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রমজানকে মৃত্যুদণ্ড দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, রমজানকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।