গাজীপুরে হত্যারদায়ে চারজনের যাবজ্জীবন
গাজীপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মনির কামাল গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খোরশেদ, হানিফ, আবদুর রহমান ও শহিদ ওরফে শহিদুল্লাহ। তাঁদের বাড়ি নরসিংদী ও শিবপুর এলাকায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৮৯ সালের ৭ ফেব্রুয়ারি রাতে সাত-আটজন ডাকাত দরজা ভেঙে গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকায় এগস অ্যান্ড হেনস লিমিটেড নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বাংলোর েদাতলায় েঢাকে৷ এ সময় মালামাল লুট করতে বাধা দেওয়ায় ডাকাতেরা গৃহকর্তা একরামুল হোসেনকে ছুরিকাঘাত করে৷ এরপর পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা আলমারি ভেঙে সাড়ে তিন লাখ টাকা, দুটি ক্যামেরা, দুটি হাতঘড়ি ও একটি একনলা বন্দুক লুটে নিয়ে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর একরামুল সেখানে মারা যান।