গাজীপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা আজ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে গতকাল বুধবার বিকেলে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করে সদর উপজেলা বিএনপি ও সদর উপজেলা জামায়াতে ইসলামী। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে ঢাকা-গাজীপুর সড়কের রহমান বিপণিবিতানের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. হোসেন আলী।