গাজীপুরে হাত-পা বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে থেকে গতকাল শুক্রবার হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।পুলিশ জানায়, ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর ফটকের সামনে গতকাল দুপুরে এলাকাবাসী এক ব্যক্তির লাশ দেখতে পায়। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ির পুলিশ বেলা তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে অন্য কোথাও হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে।