গাজীপুরে ১০ পুলিশকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১০ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের প্রত্যাহার করার পর গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এই ১০ পুলিশ সদস্য হলেন এসআই মো. মোস্তাফিজ ও মনিরুজ্জামান, এএসআই মো. সুমন ও আমান উল্যাহ, কনস্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, রফিক ও মোস্তফা মিয়া।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।