গাজীপুরে ১১ হাজার লিটার মদসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল রোববার ১১ হাজার লিটার মদ ও মদ তৈরির উপকরণসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার যোগীরচালা গ্রামের সন্তোষ চন্দ্র বর্মণ, বিষ্ণু চন্দ্র দে, পরেশ চন্দ্র বর্মণ, লোকেশ চন্দ্র বর্মণ, শিপন চন্দ্র বর্মণ ও নাজিম উদ্দিন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকালে র‌্যাব-১ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যোগীরচালা গ্রামে যৌথ অভিযান চালান। এ সময় তাদের (গ্রেপ্তার ব্যক্তি) বাড়িতে অভিযান চালিয়ে ওই মদ ও মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং ১০ মণ গুড় উদ্ধার করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারওয়ার এ অভিযানের নেতৃত্ব দেন।