গাজীপুরে ১৮০০ কৃষককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিরিরচালা গ্রামের এক হাজার ৮০০ কৃষক ও তাঁদের পরিবারের সদস্যদের গতকাল শনিবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ সময় বিনা মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের যৌথ উদ্যোগে ‘কৃষকের স্বাস্থ্যসেবা’ কর্মসূচির অধীনে এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গতকাল সকাল আটটার দিকে শিরিরচালা গ্রামের বাঘের বাজার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. জোনাইদ শফিক।