গাজীপুরে ২৮ মে কৃষকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের বানিয়ারচালা গ্রামের বাঘেরবাজার উচ্চবিদ্যালয় মাঠে ২৮তম ‘কৃষকের স্বাস্থ্যসেবা’ কার্যক্রম আগামী ২৮ মে শনিবার অনুষ্ঠিত হবে। চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ ও ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল’-এর যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হচ্ছে। এতে কৃষক ও তাঁদের পরিবারের সদস্যদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, ইসিজি, নেবুলাইজেশন, স্পাইরোম্যাট্রিসহ বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান জোনাইদ শফিকের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৩০ জনের একটি দল এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।