গাজীপুরে ৩২২ মণ্ডপে পূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে এবার ৩২২টি মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা। পূজার সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গাজীপুর শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র মণ্ডল জানান, গাজীপুর সদর উপজেলায় ৯৫টি, কালিয়াকৈর উপজেলায় ৮৯টি, কালীগঞ্জ উপজেলায় ৩৬টি, কাপাসিয়া উপজেলায় ৫৬টি এবং শ্রীপুর উপজেলায় ৪৬টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। প্রতিমা নির্মাণে কারিগরেরা এখন ব্যস্ত সময় পার করছেন। তাঁরা দুর্গা দেবী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরি করছেন। অধিকাংশ পূজামণ্ডপে এখন চলছে শেষ সময়ের রংয়ের কাজ।