গাজীপুরে ৩৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের লক্ষ্মীপুরা মহল্লার একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে ৩৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ফেনসিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে লিপি নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত একটার দিকে পুলিশ ওই অভিযান চালায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাড়িটির মালিক আবুল হাসেম নামের এক ব্যক্তি। তাঁর ছেলে সজীব বাড়িটির দোতলার কক্ষে থাকতেন। বৃহস্পতিবার সজীবের কক্ষের একপাশের দেয়ালের টাইলস খুলে সেখান থেকে ওই ফেনসিডিলের বোতলগুলো বের করে আনা হয়।