গাজীপুরে ৪৫ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ৪৫ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মো. সোনা মিয়া, অছিউজ্জামান ও আবদুল হাই।গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা গতকাল বেলা আড়াইটার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় অভিযান চালান। সেখানে একটি বাস থেকে নেমে গাঁজাসহ পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের বস্তা ও ব্যাগ তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা পাওয়া যায়।জিল্লুর বলেন, গাঁজা ব্যবসায়ের অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।