গাজীপুরে ৪৮টি তক্ষক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার ৪৮টি তক্ষক উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় নয় ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে তিন মাস করে কারাদণ্ড এবং পাঁচজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
র্যা ব-১-এর উপ-অধিনায়ক মেজর শফিউল আজম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে জৈনা বাজারের নগর হাওলা এলাকায় অভিযান চলানো হয়। এ সময় নয়জনকে আটক করা হয় এবং তাঁদের কাছে ৪৮টি তক্ষক পাওয়া যায়। পরে আটক ব্যক্তিদের র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত চারজনকে তিন মাস করে জেল এবং পাঁচজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।