গাজীপুরে ৬ জুলাই সাধারণ ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৬ জুলাই গাজীপুরের নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। ওই দিন ওই এলাকার সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, ৬ জুলাই নির্বাচন উপলক্ষে ছুটির কথা শুনেছেন তাঁরা। কিন্তু মালিকেরা চাইছেন এ জন্য শুক্রবার তাঁদের দিয়ে কাজ করাতে। কয়েকটি পোশাক কারখানায় নির্বাচনের দিনেও কাজ করানোর চেষ্টা চলছে।রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান গতকাল বুধবার জানান, সেদিন এখানকার কোনো সরকারি প্রতিষ্ঠান-ব্যাংক-বীমা খোলা থাকবে না। গার্মেন্টস ও শিল্প কারখানাগুলোতে সেদিন বাধ্যতামূলক ছুটি রাখতে হবে।