গাজীপুরে ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গত শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ৭০০ ইয়াবা বড়িসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আবাসপুর গ্রামের মো. মোস্তফা (৩৫) ও বরিশালের বানারীপাড়ার শিয়ালকাঠি গ্রামের মো. সোহেল রানা (২২)।ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় গতকাল রোববার সকালে গাজীপুরের শিমুলতলীতে র‌্যাব-১-এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় শহরের শিববাড়ি এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় সোহেল রানাকে ৫০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। পরে সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার বাসন সড়ক এলাকায় মোস্তফার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।