বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির আয়োজনে ‘চেঞ্জ দ্য গেম রোড শো’ গতকাল শনিবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাজীপুর সরকারি মহিলা কলেজ ও বিকেলে শহরের রাজবাড়ী মাঠে খেলায় অংশ নিয়ে ৯০ জন পুরস্কৃত হয়েছেন।দুপুর একটার দিকে মহিলা কলেজের খেলা উদ্বোধন করেন অধ্যক্ষ জেরিনা সুলতানা। এ সময় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ জামিল, গণিত বিভাগের মো. আজগর হোসেন ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুল হক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫০ জন ছাত্রীর প্রত্যেককেই পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম পর্বে শামীমা আফরোজ প্রথম, সূচনা দ্বিতীয় এবং খাদিজা, রাবেয়া ও শিউলি তৃতীয় হন। দ্বিতীয় পর্বে রুবি প্রথম, জাফরিন দ্বিতীয় এবং লিজা, মুক্তা ও আঁখি তৃতীয় হন।বিকেলে রাজবাড়ী মাঠে খেলা উদ্বোধন করেন গাজীপুর বন্ধুসভার উপদেষ্টা মাজেদুল হক। এখানে খেলায় কানন প্রথম, ইমদাদুল হক ও জামিল দ্বিতীয় এবং শাকিল ও শুভ্র তৃতীয় হন। গেম শো পরিচালনা করেন বন্ধুসভার শুভাশীষ। তাঁকে সহযোগিতা করেন বন্ধুসভার মাহফুজ, মধু, শাহীন, রিয়াজ, হাসান, আশীষ ও শাকিল।