গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার আদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদকে প্রত্যাহারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে আজ মঙ্গলবার এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে ২০১৬ সালে গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ আদেশ কার্যকর করা হবে। গত ২১ এপ্রিল এসপি হারুনকে গাজীপুর জেলা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। সে সময় প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

পুলিশ সুপার এ আদেশের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সুরাইয়া পারভীন শেলী।