গাজীপুরের কাউলতিয়ায় ইনফরমেশন টেকনোলজি রিসোর্স সেন্টার উদ্বোধন
গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইনফরমেশন টেকনোলজি রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ গতকাল বুধবার সেন্টারটির উদ্বোধন করেন।সেন্টারটির উদ্বোধনের ফলে কাউলতিয়া ইউনিয়নবাসীর জন্য ইন্টারনেট সুবিধা, কম্পিউটার প্রশিক্ষণ, ই-মেইল, ঢাকা ব্যাংক, ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে—শধঁষঃরধ-ঁঢ়.ড়ত্ম. সংস্থাপন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প ম্যানেজিং এট দি টপ-২ বা ম্যাট-২ প্রকল্পের আওতায় ২০তম ব্যাচের টিম সি-এর উদ্যোগে সেন্টারটি স্থাপিত হয়েছে।এই সেন্টার পরিচালনার যাবতীয় ব্যয় স্থানীয় জনগণের উদ্যোগে গঠিত কমিটি বহন করবে। এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। গ্রামের মানুষের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অবাধ তথ্যপ্রবাহে প্রবেশাধিকারের উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম।সেন্টারটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউলতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন। বিজ্ঞপ্তি।