গাজীপুরের কারখানায় আরও দুই লাশের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টিফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার হয়েছে। সেখানে ধ্বংসস্তূপের নিচে আরও দুটি লাশের সন্ধান পেয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লাশ দুটি উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা। গতকাল সন্ধ্যায় মাল্টিফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরিত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বিকেল সাড়ে পাঁচটার দিকে জানান, চাপা পড়া অবস্থায় দুটি লাশ দেখা গেছে। তাঁরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টিফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল সোয়া আটটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়।
বিস্ফোরণের ঘটনায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়ার সোনাতলার নামাতখালী গ্রামের মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনার গিয়াস উদ্দিন (৩৬), মাগুরার হারিসপুরের আল আমিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের বিপ্লব চন্দ্র শীল (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মজিবুর রহমান (৩৭)।