প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহিনুরের বয়স মাত্র ১১ বছর। তাকে ৭ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পাওয়া গেছে। কোহিনুর বলেছে, তার বাবার নাম রানু ও মায়ের নাম সুমাইয়া, বাড়ি গাজীপুরে। পুরো ঠিকানা বলতে পারে না সে। উদ্ধারের দিন তার পরনে ছিল খয়েরি রঙের কামিজ ও হাফপ্যান্ট। সে এখন তেজগাঁও থানাসংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। কোহিনুরের অভিভাবক ও স্বজনদের যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ৯১১০৮৮৫ কিংবা ০১৭৪৫৭৭৪৪৮৭ নম্বরে ফোন করুন। বিজ্ঞপ্তি।