গাজীপুরের ডিবির সেই এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দত্তকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ঢাকার উপমহাপরিদর্শকের (ডিআইজি) রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বসুরা এলাকায় সফিকুল ইসলামের বাড়িতে গত শনিবার রাতে ডিবির এসআই সজীব দত্ত হানা দেন। তিনি সফিকুলের বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা লুট করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত সোমবার প্রথম আলোর ৫-এর পাতায় ‘গভীর রাতে ডিবির হানা, তিন লাখ টাকা লুট?’ শিরোনামে খবর ছাপা হয়। পরে গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেন। তিনি তদন্তে ঘটনার সত্যতা পান এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেন।