গাজীপুরের নিখোঁজ নারী কাউন্সিলরকে নবীগঞ্জে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর থেকে নিখোঁজ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারকে হবিগঞ্জের নবীগঞ্জ থানার আউচকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।
বর্তমানে পারভীন নবীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, পারভীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারভীন এখন নবীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। পারভীনের সঙ্গে তাঁর (নূরুল ইসলাম) এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কথা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গাজীপুর থেকে একটি দল হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে। পারভীনকে উদ্ধার করে গাজীপুরে আনা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।