গাজীপুরের নির্যাতিত কিশোরীকে আদালতে হাজিরের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়ায় নির্যাতনের শিকার কিশোরীকে আজ সোমবার আদালতে হাজির করতে বলেছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের পুলিশ সুপার ও কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। এই আদেশ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা এক রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশের পাশাপাশি রুলও জারি করা হয়েছে।