গাজীপুরের বরখাস্ত মেয়র এক দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টঙ্গী থানায় নাশকতার অভিযোগে করা মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে এম এ মান্নানকে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়তে ক্লিক করুন