গাজীপুরের মেয়র শপথ নেবেন ১১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নান
এম এ মান্নান

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র এম এ মান্নান ১১ আগস্ট রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করবেন।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে।স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ জুলাই নবগঠিত এই সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমতউল্লা খান।