গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের তালিকায় মনিরের অবস্থান ১১ নম্বরে। তার বিরুদ্ধে খুন-ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, শুক্রবার রাতে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।