গাজীপুরের সেই এএসপি বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঝুট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কানিজ জাহান হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গাজীপুর থেকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়।জেলা পুলিশ সূত্র জানায়, এএসপি কানিজ গত ১ নভেম্বর গাজীপুর সদর সার্কেলে যোগ দেন। এরপর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর দেহরক্ষী ও গাড়িচালককে মারধর করেন। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে। ২০ মার্চ তিনি সদর উপজেলার চান্দনা চৌরাস্তায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝুট ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের তিনটি ট্রাক আটকে ছয় লাখ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ ওঠে। পরদিন প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘এএসপিসহ তিন পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হলে একটি তদন্ত কমটি গঠন করা হয়। তদন্ত কমটি গত শনিবার প্রতিবেদন জমা দেয়।