গাজীপুরের সোয়েটার কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানায় আগুন জ্বলছিল।
অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, ম্যাট্রিক্স সোয়েটার কারখানার আটতলা ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।


