গাজীপুরের স্কুলে নেসলের খাওয়ার পানির ট্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে গত শনিবার গাজীপুর জেলার হাইলজুর ইউনিয়ন হাইস্কুলের নিরাপদ খাওয়ার পানির ট্যাংক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নেসলের করপোরেট পরিচালক নকীব খান এবং করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার মির্জা গোলাম হোসেন। উদ্বোধনের পর স্টিফান নর্দে স্কুলটির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।