গাজীপুরের ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক নুরুল ইসলাম।

গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আজ শনিবার বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় গতকাল শুক্রবার বেলা দুইটা থেকে অনির্দিষ্টাকালের জন্য পুরো জেলায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন। এরই প্রতিবাদে জেলা বিএনপি আজ গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল এবং দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।