গাজীপুুরে সরকারি জমি থেকে শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কলতাসুতি এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি গতকাল সোমবার সকালে উচ্ছেদ করা হয়। এতে দুই শতাধিক পরিবার গৃহহীন হয়ে গাছতলায় ও বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নিয়েছে।জানা গেছে, কলতাসুতি এলাকায় সরকারি এক নম্বর খাস খতিয়ানভুক্ত তিন একর জমিতে গড়ে ওঠা শতাধিক ঘরবাড়ি উচ্ছেদের জন্য গত ৫ মে জেলা প্রশাসনের কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় গতকাল সকাল থেকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম একদল পুলিশ নিয়ে বুলডোজার ও শ্রমিক দিয়ে শতাধিক টিনের ও আধাপাকা বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে দেন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।জমির মালিকানা দাবিদার আলী আহাম্মেদ বলেন, ‘আমরা ভূমি প্রতিমন্ত্রী বরাবর উচ্ছেদ অভিযান স্থগিত রেখে সীমানা পুনর্নির্ধারণের জন্য আবেদন করলেও তাঁরা কোনো কর্ণপাত করেননি। ওই বাড়িতে আমরাসহ অনেক কারখানার শ্রমিক ভাড়া থাকত। সবাই খোলা আকাশের নিচে অবস্থান করছে।’ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম বলেন, ‘এখানে যে ঘরবাড়ি নির্মিত হয়েছে, তার পুরোটাই সরকারি খাসজমির ওপর। এ ছাড়া ওই স্থানে যাঁরা ঘরবাড়ি নির্মাণ করেছেন, তাঁরা কোনো দলিলপত্র দেখাতে পারেননি।’