গাড়ি চাপায় বুয়েট কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ওয়াসার পানির গাড়ির চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তা মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম আলী আকবর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উত্তরা হাউজ বিল্ডিংয়ের বিপরীত পাশে পানির গাড়িটি আলী আকবরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।