গাড়ি পেলেন জোসনা আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫-এর পাঠক জরিপে অংশ নিয়ে একটি নতুন গাড়ি জিতে নিলেন ঢাকার ইসলামপুরের জোসনা আক্তার। তিনি কুপন পাঠিয়ে এই জরিপে অংশ নিয়েছিলেন। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেরিল-প্রথম আলো পুরস্কারের পাঠক জরিপে কুপন, এসএমএস ও অনলাইনের মাধ্যমে অংশ নেওয়াদের মধ্য থেকে যাঁরা লটারিতে বিজয়ী হয়েছেন তাঁদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৫-এর পাঠক ভোটে নির্বাচিত চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেত্রী জাকিয়া বারী মম ও সেরা অভিনেতা আরিফিন শুভ। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর ও উপব্যবস্থাপক (ইভেন্ট) কবির বকুল।