প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্যসামগ্রীর একটি চালান আসছে খবর পেয়ে সিলেটের জৈন্তাপুরের মুক্তারপুর সড়ক এলাকায় বিজিবির সদস্যরা গত মঙ্গলবার রাতে তৎপরতা চালান। রাত প্রায় ১০টার দিকে মুক্তারপুর সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি (সিলেট-ন-১১৫১৪১) দেখে তল্লাশি চালিয়ে মদ, ফেনসিডিলসহ ভারতীয় গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। বিজিবি সদস্যরা গাড়িটি জব্দ করেন। জৈন্তাপুরে বিজিবির শ্রীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবদুর রশিদ জানান, গাড়িতে প্রায় ছয় লাখ টাকার পণ্যসামগ্রী পাওয়া গেছে। এগুলো সীমান্তের ওপার থেকে চোরাইপথে গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পরিবহনে ব্যবহৃত গাড়ি ফেলে চোরাকারবারিরা হয়তো পালিয়ে গেছে।