গাড়িচাপায় দুই পোশাকশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি ও গাছার তারগাছ এলাকায় গতকাল শুক্রবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
তাঁরা হলেন শেরপুর সদর উপজেলার তিরচা গ্রামের সোহেল রানা (২৪) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের রেজাউল হক (৪০)।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপর দিকে গতকাল ভোর পাঁচটার দিকে গাছা এলাকায় মার্কস সিএনজি স্টেশনের সামনে ট্রাকের চাপায় প্রাণ হারান সোহেল। তিনি স্থানীয় এমএইচসি ওয়্যার প্রাইভেট লিমিটেড নামের পোশাক কারখানায় চাকরি করতেন।