গাড়িচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।