গাড়িচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিসের সামনের সড়কে পিকআপ ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শিশু ফাতেমা আক্তারের (৮) বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানা এলাকায়। তার বাবা বশির মিয়া রিকশাচালক। নগরের বায়েজিদ বোস্তামি এলাকার আরেফিন নগরের ফালুনির কলোনিতে তাদের বাসা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দেয়। পথচারীরা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।